দৈনিক জুলাই ৩৬
এর ফলে ব্যাংক খাতে পুনঃতফসিলকৃত ঋণের মোট স্থিতি বেড়ে ৪ লাখ ৪৬ হাজার ৮৯৪ কোটি টাকায় পৌঁছেছে। তবে উদ্বেগের বিষয় হলো, এই পুনঃতফসিলকৃত ঋণের প্রায় ৪০ শতাংশ আবারও খেলাপিতে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সহজ শর্তে ঋণ পুনঃতফসিলের সুযোগ, অর্থনৈতিক চাপ এবং ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে পুনঃতফসিলের প্রবণতা বেড়েছে। শিল্প ও তৈরি পোশাক খাতেই সবচেয়ে বেশি ঋণ পুনঃতফসিল করা হয়েছে।
প্রতিবেদনে আরও দেখা যায়, খেলাপি ঋণ, পুনঃতফসিলকৃত ঋণ এবং অবলোপন করা ঋণ মিলিয়ে দেশের ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ১০ লাখ কোটি টাকারও বেশি। এতে আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
